বইমেলায় নায়িকা মিতুর প্রথম কাব্যগ্রন্থ

বিনোদন প্রতিবেদক

বিনোদন

২০১৯ সাল থেকেই সিনেমায় কাজ করছেন। তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে মাস দুয়েক আগে, ১৬ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

2023-02-09T18:31:53+00:00
2023-02-09T18:39:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বইমেলায় নায়িকা মিতুর প্রথম কাব্যগ্রন্থ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৬:৩৯ পিএম  (ভিজিট : ২০২)
X

২০১৯ সাল থেকেই সিনেমায় কাজ করছেন। তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে মাস দুয়েক আগে, ১৬ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

নামের সঙ্গে নায়িকা পদবির সিলমোহর পড়ার দু’মাস পর নতুন পরিচয়ে হাজির জাহারা মিতু। এবার তিনি কবি। অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।
চিত্রনায়িকা জাহারা মিতু

চিত্রনায়িকা জাহারা মিতু















মিতু বলেন, ‘কবিতা হলো প্রেম, বিচ্ছেদ, ভালো লাগা, দূরে থাকা; এক কথায় কবিতা মানুষের অনুভূতি। জীবনে আসা বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। আর আমার কাছে কবিতা হলো জীবনের প্রতিটি মুহূর্ত। যে মুহূর্তে আমি বেঁচে এসেছি, এখন বাঁচছি, ভবিষ্যৎে বাঁচতে চাই।’

'প্রেমিকার নাম কবিতা' বইয়ের প্রচ্ছদ






















লেখক পরিচয়ে সামনে আসতে কিছুটা ভয়ই পাচ্ছেন মিতু। তার ভাষ্য, ‘লেখক অনেক বড় শব্দ। এজন্য ভয়ে আছি। পাঠকরা কীভাবে নেয়! কারণ, কেউ খারাপ বললে কষ্ট পাবো ভীষণ।’

মিতু জানান, তার কাব্যগ্রন্থটি প্রকাশ করছে দেশ পাবলিকেশনস। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়। বইটির দাম ৪০০ টাকা। প্রকাশনীর ৪১৭, ৪১৮ ও ৪১৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

বাবু/এমএ





  বিষয়:   নায়িকা মিতুর কাব্যগ্রন্থ  নায়িকা মিতুর বই  জাহারা মিতু 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy