সাংবাদিকদের ভিসার প্রক্রিয়া সহজ করলো তুরস্ক

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পর এরই মধ্যে পেরিয়ে গেছে ৮০ ঘণ্টার বেশি। তবে

2023-02-09T20:28:31+00:00
2023-02-09T20:31:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের ভিসার প্রক্রিয়া সহজ করলো তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৮:৩১ পিএম  (ভিজিট : ২১১)
X

তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পর এরই মধ্যে পেরিয়ে গেছে ৮০ ঘণ্টার বেশি। তবে এখনো শেষ হয়নি উদ্ধারকাজ। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রাণহানির সংখ্যা যেমন ক্রমান্বয়ে বাড়ছে, তেমনি এখনো নিখোঁজ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। এ অবস্থায় তুরস্কে ভূমিকম্পের সংবাদ সংগ্রহণের জন্য বাংলাদেশের সাংবাদিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বুধবার (৮ ফেব্রুয়ারি) ওই পোস্টে তিনি লেখেন, কেউ সংবাদ সংগ্রহের জন্য যেতে চাইলে তার এখন আর প্রেস ভিসার জন্য আবেদন করতে হবে না। এ জন্য সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের মেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ করেন তিনি।

এর আগে নির্দিষ্ট পাঁচটি শর্ত পূরণ সাপেক্ষে ভিনদেশি সাংবাদিকদের তিনমাসের অধিক সময়ের ভিসা দিতো তুরস্ক।

বাবু/এসআর





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy