অভিনেতা আমির খান ভাঁওতাবাজ: কঙ্গনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিস্ফোরক মন্তব্য করা থেকে পিছু হটছেন না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায়

2023-02-12T07:55:56+00:00
2023-02-12T07:55:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিনেতা আমির খান ভাঁওতাবাজ: কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৫ এএম   (ভিজিট : ১৫১)
X

বিস্ফোরক মন্তব্য করা থেকে পিছু হটছেন না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী। অভিনেতা আমির খানকে সরাসরি ভাঁওতাবাজ বেচারা’ বলেছেন কঙ্গনা।

সম্প্রতি শোভা দের নতুন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। সেখানেই কথায় কথায় ওঠে শোভা দের বায়োপিক তৈরি হলে, সেই ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী। আমিরের সোজা উত্তর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভাই আমিরকে কঙ্গনার কথা মনে করিয়ে দেন।

কঙ্গনা সম্পর্কে আমির বলেন, ‘কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানাধরনের চরিত্রে অভিনয় করতে পারে। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’ এত প্রশংসা করেও পার পেলেন না আমির খান। উল্টো মিস্টার পারফেকশনিস্টকে কটাক্ষ করলেন কঙ্গনা। 

সামাজিকমাধ্যমে লেখেন, ‘বেচারা আমির খান। এমন ভান করলেন যে তিনি জানেনই না আমিই একমাত্র অভিনেত্রী যে চারবার জাতীয় পুরস্কার জিতেছি। অথচ অন্য যাদের নাম বলা হলো তারা একটিও জেতেনি।’

কঙ্গনার কথায়, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাৎ রয়েছে। তাও শোভা আমার অভিনয়ের প্রশংসা করেছে। শোভাকে ধন্যবাদ।’


বাবু/এ আর 




  বিষয়:   সিনেমা  আমির  কঙ্গনা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy