বলিউডের বস্তাপচা চিন্তাভাবনা বদলেছে: ইয়ামি

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের পরও ভালোভাবেই অভিনয় চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিবাহিত বলে মোটেও তাঁর কাজের অভাব নেই। সম্প্রতি

2023-02-12T09:55:04+00:00
2023-02-12T09:55:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বলিউডের বস্তাপচা চিন্তাভাবনা বদলেছে: ইয়ামি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৫ এএম   (ভিজিট : ১৯৮)
X

বিয়ের পরও ভালোভাবেই অভিনয় চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিবাহিত বলে মোটেও তাঁর কাজের অভাব নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন যে বলিউডের এসব বস্তাপচা চিন্তাভাবনা এখন বদলেছে।

একসময় বলিউড নায়িকাদের বিয়ে মানেই ক্যারিয়ার শেষ ধরে নেওয়া হতো। সংসার, স্বামী, ছেলেপুলে নিয়ে তাঁরা ঘোর সংসারী হয়ে উঠতেন। আবার ফিল্মি ক্যারিয়ার শুরু করলেও সাধারণত তাঁদের কপালে মা বা ভাবির চরিত্রই বেশি জুটত। ইয়ামি মনে করেন, হিন্দি ছবির জগৎ এখন সেই সব বস্তাপচা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসেছে। বিয়ের পরও এখন বিটাউন নায়িকাদের ক্যারিয়ারের গাড়ি আগের মতোই ছুটছে। 

এ প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আগে নায়িকারা বিয়ে করে ফেললেই কম কাজ পেতেন। শুনেছি, অনেক কিংবদন্তি অভিনেত্রী একসময় মূল নায়িকা হিসেবে কাজ করতেন। কিন্তু বিয়ের পর তাঁরা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেতেন। আমি খুব খুশি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এসব আর নেই। এমনকি এ নিয়ে এখন কেউ কথাবার্তাও বলে না। বিয়ের সঙ্গে প্রতিভার কোনো সম্পর্ক নেই।’

ওটিটির দুনিয়ায় ইয়ামি নতুনভাবে হাজির হয়েছেন। গত দুই বছরে ওয়েবে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি চমকে দিয়েছেন। এবার অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে তাঁকে দেখা যাবে ‘লস্ট’ ছবিতে। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ইন্ডাস্ট্রিতে তিনি ‘টোনিদা’ নামেই খ্যাত। নিজের চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আমি দেখেছি, সাধারণত পরিচালকেরা চরিত্রের প্রস্তুতির জন্য অনেক কিছু করতে বলেন। কিন্তু এখানে তা হয়নি। আমাকে পরিচালক সে রকম কিছু বলেননি। কলকাতার এক অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলেছি। আর তাঁর শারীরী ভাষা অনুসরণ করেছি।’ 

এই বলিউড নায়িকা বলেছেন, ‘ডিজিটাল বা থিয়েটারে মুক্তি পাক, আমার কাছে আমার সব ছবিই গুরুত্বপূর্ণ। একটা ছবি নির্বাচন করার সময় চিত্রনাট্য, চরিত্র আর পরিচালক, এই তিন বিষয় আমার কাছে প্রাধান্য পায়। একজন অভিনেত্রী হিসেবে আমি ১০০ শতাংশ নিংড়ে দিতে প্রস্তুত থাকি।


বাবু/এ আর 





  বিষয়:   বিনোদন  বিয়ে  ইয়ামি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy