হজের ন্যূনতম বয়স ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

চলতি ২০২৩ সালে হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক, সেই যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ

2023-02-14T23:38:19+00:00
2023-02-14T23:38:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হজের ন্যূনতম বয়স ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

চলতি ২০২৩ সালে হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক, সেই যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।


সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।


বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন— তাদের নিবন্ধকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।


এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদির সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষ দিক থেকে। তার অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।


ইসলাম ধর্মের প্রধান ৫টি স্থম্ভের একটির নাম হজ। এ ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য হজ অবশ্য পালনীয় (ফরজ)।


সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি সৌদিতে।


এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে— এখন থেকে আর বিদেশিযাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না।


বাবু/এসআর






  বিষয়:   হজ 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy