টরন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

বিনোদন ডেস্ক

বিনোদন

কানাডার টরেন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

2023-02-15T16:17:23+00:00
2023-02-15T16:17:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টরন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৮২)
X

কানাডার টরেন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। টরন্টোর স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

টরন্টো পুলিশ সূত্র জানিয়েছে, টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে কানাডার সিবিসি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ ও ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আহত চালক ২১ বছর বয়সী তরুণ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনর তিনি। পরে গাড়িটি হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী মারা যান। এ সময় নিবিড় কুমারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি জানার জন্য পারিবারিক সূত্রে যোগাযোগ করলে জানা যায়, নিবিড় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা জানান, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   দুর্ঘটনা  আহত 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy