পিছিয়ে যাচ্ছে ‘জাওয়ান’ ছবির মুক্তি

বিনোদন ডেস্ক

বিনোদন

সিনেমা মুক্তির পর কেটে গেছে তিন সপ্তাহ। এখনও ‘পাঠান’ মন্ত্রে উজ্জীবিত বলিউডের বক্স অফিস। দেশে-বিদেশে এখনও রমরমা ব্যবসা

2023-02-16T10:43:11+00:00
2023-02-16T10:43:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিছিয়ে যাচ্ছে ‘জাওয়ান’ ছবির মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৩ এএম   (ভিজিট : ১৭৯)
X

সিনেমা মুক্তির পর কেটে গেছে তিন সপ্তাহ। এখনও ‘পাঠান’ মন্ত্রে উজ্জীবিত বলিউডের বক্স অফিস। দেশে-বিদেশে এখনও রমরমা ব্যবসা করছে শাহরুখ খানের এই ছবি। ২৫ জানুয়ারি মুক্তির পর এখনও পর্যন্ত শুধুমাত্র ভারতের মাটিতেই প্রায় ৬০০ কোটির রুপির ব্যবসা করেছে ‘যশরাজ ফিল্মস’ প্রযোজিত ‘পাঠান’। 

বিদেশের মাটিতে এখনও পর্যন্ত ছবির ব্যবসা ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে হাজার কোটির ক্লাবে পা রাখা ‘পাঠান’-এর জন্য স্রেফ সময়ের অপেক্ষা। 

চার বছর পর বড় পর্দায় ফিরে ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। তা সত্ত্বেও ফের হোঁচট খেলেন তিনি। জানা গেছে, পিছিয়ে যাচ্ছে তার পরের ছবি ‘জাওয়ান’-এর মুক্তি। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে অভিষেক হওয়ার কথা ছিল বলিউডের ‘বাদশা’র।

দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির ছবি ‘জাওয়ান’। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন একাধিক দক্ষিণী তারকা। নয়নতারা, বিজয় সেতুপতি থেকে শুরু করে প্রিয়মণি— অ্যাটলি পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাদের। কলাকুশলীর মধ্যে রয়েছেন ‘বাধাই হো’ খ্যাত বলিউড অভিনেত্রী সান্যা মালহোত্রাও।

জানা গেছে,ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা থালাপতি বিজয় ও আল্লু অর্জুনকেও। সব মিলিয়ে অ্যাটলির ‘জাওয়ান’ যে বেশ জমজমাট একটি ছবি হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

তবে এটাও জানা যাচ্ছে, পূর্বনির্ধারিত দিনের থেকে মুক্তি পিছিয়ে যাচ্ছে ‘জাওয়ান’-এর। চলতি বছরের ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের সর্বভারতীয় ছবির। সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুটিংয়ে ফিরেছিলেন ‘বাদশা’ নিজে। কিন্তু এখনও শুটিং বাকি রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্যের।

বাকি রয়েছে ভিএফএক্সের কাজও। দর্শকের জন্য একটি নিখুঁত ছবি পরিবেশন করতে চান অ্যাটলি ও শাহরুখ দু’জনেই। তাই পোস্ট-প্রোডাকশনের কাজে তাড়াহুড়ো করতে চান না তিনি। সেই কারণেই মুক্তি পিছোনোর সিদ্ধান্ত। খবর, ছবির স্বার্থেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ছবির নির্মাতারা।

‘জাওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিতে তার ফার্স্ট লুক। সেই ফার্স্ট লুক দেখেই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ছবি ‘ডাংকি’-র। ‘জাওয়ান’-এর মুক্তি পিছানোর প্রভাব কি পড়বে সেই ছবিতেও? এখন সেটাই দেখার।

বাবু/এ আর 




  বিষয়:   পাঠান  জওয়ান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy