এবারে ইকোনোমি দিপীকা

বিনোদন ডেস্ক

বিনোদন

দিপীকা পাডুকোনের ‘পাঠান’ ছবির এখন জয়জয়কার। ২৫ জানুয়ারি মুক্তির পরে ইতিমধ্যেই প্রায় হাজার কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ

2023-02-17T09:29:31+00:00
2023-02-17T09:29:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবারে ইকোনোমি দিপীকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৯ এএম   (ভিজিট : ১২৫)
X

দিপীকা পাডুকোনের ‘পাঠান’ ছবির এখন জয়জয়কার। ২৫ জানুয়ারি মুক্তির পরে ইতিমধ্যেই প্রায় হাজার কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের ছবি। দেশে-বিদেশে একাধিক নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এমনকি টেক্কা দিয়েছে ‘বাহুবলী’, ‘কেজিএফ’র মতো ব্লকবাস্টার ছবিকেও

তা সত্ত্বেও বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করছেন দীপিকা পাডুকোন! বলিউডে এই দৃশ্য বিরল হলেও একেবারে অদেখা নয়। মাঝে মধ্যেই আমজনতার মাঝে দেখা যায় বলিউড তারকাদের। 

সম্প্রতি দীপিকা পাডুকোনকে দেখা গেল এক বিমানে ইকোনমি ক্লাসে। যাত্রীভর্তি বিমানে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন নিজেই। বলিউড তারকার পরনে কমলা রঙের জ্যাকেট, মাথায় কমলা বেসবল টুপি, চোখে রোদচশমা। ছবি দেখেই স্পষ্ট, নিজের দিকে একেবারেই নজর ঘোরাতে চান না নায়িকা। 

তবে কোন বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। দিন কয়েক আগে আরও এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করতে। তিনি ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিমানে ছিলেন ‘একথা টাইগার’ খ্যাত অভিনেত্রী। এবারে দিপীকাকে দেখে পাঠানের সাকসেসের সাথে অনেকেই হিসেব মিলিয়ে পারছেন না।

বাবু/এ আর




  বিষয়:   দিপীকা  পাঠান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy