প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৭ পিএম (ভিজিট : ২২২)

X
নব্বইয়ের দশকে দর্শক হৃদয়ে সাড়া জাগানো নায়িকা ‘ওয়ে ওয়ে গার্ল’খ্যাত সোনম খান। বত্রিশ বছর মিডিয়া থেকে দূরে ছিলেন। তবে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেছিলেন সোনম। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ত্রিদেব’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক নজরে পড়েন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি প্রেমেও পড়েন এ নায়িকা।
‘ত্রিদেব’ ছবির প্রযোজক রাজীব রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে ১৯৯১ সালে মাত্র ১৭ বছর বয়সে বিয়ে করেন সোনম। বিয়ের পরপরই দেশ ছেড়ে স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি জমান। ১৯ বছর বয়সে মা হন। তবে মা হওয়ার পরও একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রুপালি পর্দায় সবশেষ তাকে দেখা যায় ১৯৯৪ সালে 'ইনসানিয়ত' ছবিতে।
এরপর কেটে যায় ৩২ বছর। স্বামী, সংসার, সন্তান সামলিয়ে ফের অভিনয়ে ফেরার ইচ্ছা জাগে সোনমের। অভিনয়ে ফিরতে এরই মধ্যে ৩০ কেজি ওজন ঝরিয়ে ফেলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এক সাক্ষাৎকারে সোনম খান জানিয়েছেন, ওটিটির হাত ধরেই ফের একবার পর্দায় ফিরছেন তিনি। ৫০ বছর বয়সী এ অভিনেত্রী মনে করেন, শেখার কোনো শেষ নেই, তিনি আবারও নতুন করে সব শুরু করতে চান।
বাবু/এ আর