আনোয়ারা সিটি ম্যাজিকে সাংবাদিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

কেরানীগঞ্জের কোনাখোলার আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের মিলনমেলা বসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বার্ষিক বনভোজন

2023-02-18T13:21:49+00:00
2023-02-18T13:36:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আনোয়ারা সিটি ম্যাজিকে সাংবাদিকদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২১ পিএম  আপডেট: ১৮.০২.২০২৩ ১:৩৬ পিএম  (ভিজিট : ৩১৭)
X

কেরানীগঞ্জের কোনাখোলার আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের মিলনমেলা বসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বার্ষিক বনভোজন উপলক্ষে এ আইল্যান্ডে বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে প্রায় ৩ হাজার জনের সমাগম ঘটেছে।

রাজধানীর মৎস্যভবন অঞ্চল থেকে সকাল ৭টা ১০ মিনিটে পিকনিক স্পটের উদ্দেশে ডিআরইউর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রথম গাড়িটি ছাড়া হয়। একইস্থান থেকে পর্যায়ক্রমে পিকনিক স্পটের উদ্দেশে যাত্রা শুরু করে ৩৫টির মতো পরিবহন। বেলা ১১টার মধ্যেই পিকনিক স্পটে পৌঁছে যায় পরিবহনগুলো। সবার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পিকনিক স্পটটি।

পিকনিক স্পটে পৌঁছে সাংবাদিকদের ছেলে-মেয়েরা মেতে ওঠে বিভিন্ন খেলায়। কেউ মত্ত হয় ক্রিকেটে, কেউ দোল, আবার কেউ স্লিপারে স্লিপ খেলায়। সেইসঙ্গে চলে হাওয়াই মিঠাই, আইসক্রিম, বাদামসহ বিভিন্ন পদের খাবার-দাবার।

এছাড়া পরিবার ছাড়া যারা এসেছেন তারা ঘুরে ঘুরে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ দলবেঁধে পিকনিক স্পটের সীমানা পেরিয়ে চলে যান খাল পাড়ে। ঘোরাঘুরির সঙ্গে চলতে থাকে সেলফিও।

অপেক্ষাকৃত বয়সীরা জড়ো হয়ে মেতে উঠেছেন খোশগল্পে। তাদের আড্ডায় পারিবারিক বিষয়ের সঙ্গে পেশাজীবনের বিভিন্ন ঘটনার বর্ণনা উঠে আসছে। আবার কেউ কেউ বয়সকে দূরে ঠেলে মেতে ওঠেছেন কৈশোরের দুরন্তপনায়।

এদিকে পিকনিক স্পটের মূলমঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হচ্ছে একের পর এক জনপ্রিয় গান।

ডিআরইউর নেতারা ছুটে বেড়াচ্ছেন পিকনিক স্পটের সর্বত্র। পিকনিককে সফলভাবে সম্পন্ন করতে এবং বিভিন্ন ইভেন্ট আকর্ষণীয় করে তুলতেই তাদের এই ছোটাছুটি। দুপুরের খাবারের পর স্পটটিতে অনুষ্ঠিত হবে বনভোজনের সব থেকে আকর্ষণীয় ইভেন্ট র‌্যাফেল ড্র।

বাবু/এসআর




  বিষয়:   সাংবাদিক  ডিআরইউ 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy