চিতাবাঘের হামলায় আহত মেকআপ আর্টিস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

অক্ষয় কুমার বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার শুটিং সারছেন। এই সিনেমাতে তারা প্রথমবার জুটি

2023-02-18T15:18:07+00:00
2023-02-18T15:18:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিতাবাঘের হামলায় আহত মেকআপ আর্টিস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

অক্ষয় কুমার বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার শুটিং সারছেন। এই সিনেমাতে তারা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। আর শুটিং সেটেই হানা দিয়ে বসে চিতাবাঘ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পরে এই ছবির মেকআপ আর্টিস্ট তার এক বন্ধুকে হোটেলের উদেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে। চিতাবাঘের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা ভারতীয় একাধিক সংবাদমাধ্যমকে জানান, মোটরসাইকেলে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে দিতে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফেরে তখন হাসপাতালের বিছানায়।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রাবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি।  নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন।

শোনা যাচ্ছে, যেহেতু টাইগার ও অক্ষয় জুটি- তাই পরিচালক আব্বাস অ্যাকশনকেই বেশি গুরুত্ব দেবেন। আগামী বছরের প্রথম দিকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। তবে অক্ষয় ও টাইগার ছাড়া আর কারা অভিনয় করবেন, তা এখনও ফাঁস করতে চাইছেন না পরিচালক।

বাবু/এ আর




  বিষয়:   সিনেমা  মেকআপ আর্টিস্ট 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy