পশ্চিমা পোশাকে তাক লাগালেন কোয়েল

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। এখন অভিনয় কম করছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। সেখানেই

2023-02-20T12:01:32+00:00
2023-02-28T13:32:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমা পোশাকে তাক লাগালেন কোয়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ পিএম  আপডেট: ২৮.০২.২০২৩ ১:৩২ পিএম  (ভিজিট : ২৪৭)
X

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। এখন অভিনয় কম করছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। সেখানেই এবার তিনি তাক লাগালেন। সম্প্রতি ইনস্টাগ্রামে মিনি ড্রেসে একটি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। এ পোশাকে কে বলবে কোয়েলের বয়স ৪০ পেরিয়েছে।

ফটোশুটের এ ছবিগুলো দেখে অনেকেই চমকে উঠেছেন। এমনকি এতে কমেন্ট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। যে অভিনেত্রী শাড়িতে সবাইকে চমকে দিতে পারেন, সে যে পশ্চিমা পোশাকেও অপরূপ সাজে ধরা দিতে পারেন, তা আবারো প্রমাণ করে দিয়েছেন এ অভিনেত্রী। কোয়েলের এ পোশাকটি ছিল থাই লেন্থ। বডিফিট প্যাটার্নে রাখা হয়েছিল।

ছোট্ট বডিকন ড্রেসে কোয়েলের কার্ভলাইন হাইলাইট হয়েছিল। যার ফলে অভিনেত্রীর টোনড ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল। দুর্দান্ত দেখাচ্ছিল তাকে। ছবিটি পোস্টের পর থেকে ভক্ত ও অনুরাগীদের ভালোবাসার পাশাপাশি ঋতুপর্ণার কমেন্টে ‘স্টানিং’ যুক্ত করেছে নতুন মাত্রা। 

একজন কমেন্টে লিখেছেন, প্রিয় অভিনেত্রী কবে তোমার বয়স বাড়বে আর কবে তোমার ওপর থেকে নজর সরাবো। জানা গেছে, পোশাকটি ১০০ শতাংশ পলিস্টার ফ্যাব্রিক দিয়ে তৈরি। এমনকি ড্রেসের লাইনিনিও পলিস্টার দিয়ে তৈরি করা হয়েছে। কোয়েলের এ লুকটি স্টাইল করেছিলেন তন্বী শাহ।


বাবু/এ আর 




  বিষয়:   সিনেমা  কোয়েল 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy