মিমিকে আক্রমণ করল নেত্রী পাপিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

কিছুদিন আগে নিজের টুইটারে একটি বিমান সংস্থার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সে

2023-02-25T09:01:17+00:00
2023-02-28T13:28:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিমিকে আক্রমণ করল নেত্রী পাপিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০১ এএম  আপডেট: ২৮.০২.২০২৩ ১:২৮ পিএম  (ভিজিট : ১৮৬)
X

কিছুদিন আগে নিজের টুইটারে একটি বিমান সংস্থার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সে বিষয়ে এবার মুখ খুলেছেন ভারতের বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।

ঘটনার সূত্রপাত বিমান সংস্থা এমিরেটস থেকে। সেখানে মিমি তাদের দেয়া খাবারের মধ্যে চুল খুঁজে পেয়েছিলেন। বিষয়টি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানোর পর তারা নায়িকাকে কোনো উত্তর দেয়নি।

আবার এ ভুলের জন্য ক্ষমাও চায়নি। তাই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিয়ে একটি টুইট করেন অভিনেত্রী মিমি। এর পর অনেক নেটিজেনেরই ট্রলের শিকার হন তিনি।

এক নেটিজেন লিখেছেন, খাবারে চুল পাওয়াতেই এতকিছু, অনেক সময় শিশুখাদ্যে সাপ, তেলাপোকার অংশও পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে আগে সে বিষয়ে কথা বলুন।

নেটিজেনদের ট্রলের পর এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব পাপিয়া অধিকারীও। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাপিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খাবারে চুল পাওয়ার পর সে খাবার বদলে দিতে বললেই তারা বদলে দিত। বিষয়টি নিয়ে তখন টুইট করার প্রয়োজন ছিল না।

পাপিয়া আরও বলেন, সংসদ অধিবেশন ছেড়ে প্যারিস গিয়ে জন্মদিন পালন মোটেও উচিত হয়নি মিমের। মানুষের জন্য কাজ করতে এসে সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকাটা মোটেও ভালো কথা নয়।

বাবু/এ আর 





  বিষয়:   সিনেমা  পাপিয়া  মিমি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy