বিয়ের ইঙ্গিত দিলেন পরিণীতি

বিনোদন ডেস্ক

বিনোদন

সঠিক মানুষটির অপেক্ষায় আছেন জানিয়ে এবার বিয়ের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী

2023-02-26T09:20:49+00:00
2023-02-26T09:25:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ের ইঙ্গিত দিলেন পরিণীতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২০ এএম  আপডেট: ২৬.০২.২০২৩ ৯:২৫ এএম  (ভিজিট : ১৫৯)
X

সঠিক মানুষটির অপেক্ষায় আছেন জানিয়ে এবার বিয়ের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি গাঁটছড়া বাঁধতে আগ্রহী। 

পরিণীতি বলেন, ‘আমাকে একটা ছেলে খুঁজে দিন। এরপর আমার ব্যক্তিগত জীবন সাজাব।’ বলিউডে সম্প্রতি বিয়ে হিড়িক পড়ে গেছে। এ নিয়ে পরিণীতি বলেন, ‘আমি আমার বন্ধুদের হাসি মুখ দেখে অনেক খুশি। যেদিন আমি আমার মানুষকে খুঁজে পাব এবং তার প্রেমে পড়ব, সেই মানুষকেই আমি বিয়ে করতে চাই।’ 

পরিণীতি আরও জানান, তিনি বিয়ে করতে চান এবং সন্তানের মা হতে চান। উত্থান-পতন, সুস্বাস্থ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সুখ ভাগ করে নেওয়ার একটি দুর্দান্ত ভারসাম্যপূর্ণ ক্যারিয়ারের আশা পরিণীতির। 

বাবু/এ আর




  বিষয়:   বিয়ে  পরিণীতি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy