সালমান খানকে নিয়ে যা বললেন নাতালিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

আমেরিকার নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া বারুলিস। এখন ভারতে অবস্থান করছেন। বলিউডের নায়িকা হতে আগ্রহী নাতালিয়া ছিলেন ব্রাজিল

2023-02-26T12:48:02+00:00
2023-02-26T12:54:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সালমান খানকে নিয়ে যা বললেন নাতালিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ পিএম  আপডেট: ২৬.০২.২০২৩ ১২:৫৪ পিএম  (ভিজিট : ১৮২)
X

আমেরিকার নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া বারুলিস। এখন ভারতে অবস্থান করছেন। বলিউডের নায়িকা হতে আগ্রহী নাতালিয়া ছিলেন ব্রাজিল ফুটবল তারকা নেইমারের সাবেক প্রেমিকা।

নিজে জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী হলেও তিনি বেশি পরিচিতি পেয়েছেন নেইমারের প্রেমিকা হিসেবে। যদিও বিষয়টি মোটেও পছন্দ করেন না তিনি।

সম্প্রতি বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে নাতালিয়া জানিয়েছেন,  নেইমারের জনপ্রিয়তা এত বেশি যে, ওর প্রেমিকা থাকায় আমার সব গুণ আর পরিচয় আড়ালেই থেকে গেছে। তাইতো কারও প্রেমিকা হিসেবে নয়, নিজের গুণে পরিচিতি পেতে চান নেইমারের সাবেক এ প্রেমিকা।

আর এ কারণে নিজের জনপ্রিয়তা আরও বাড়াতে এবার বলিউডে পা বাড়িয়েছেন তিনি। হলিউডের চেয়ে বলি তারকাদেরই বেশি পছন্দ তার। তবে আলাদা করে সালমান খানকে বেশি পছন্দ করেন নাতালিয়া।  

তাই বলিউডে পাড়ি দিয়েছেন তিনি। শিখছেন হিন্দি ভাষা। সেই সঙ্গে তালিম নিচ্ছেন কথ্থক নাচ আর অভিনয়েও। যদিও তার ১৬ বছরের ব্যালে নাচ শিখার অভিজ্ঞতা রয়েছে।

এখন শুধু অপেক্ষা নিজের প্রতিভা দেখানোর! তাই নেটিজেনরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাতালিয়াকে রুপালি পর্দায় দেখার জন্য। কারণ, বিদেশ থেকে বলিউডে পাড়ি জমিয়ে বেশ ভালো করেছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারা। তাই নাতালিয়াও তাদের মতো বলেউডে ভালো করবে - এমনটাই আশা করছেন নেটিজেনরা।  



বাবু/এ আর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy