তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব : মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ

2023-02-26T15:48:34+00:00
2023-02-26T15:48:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব : মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৮ পিএম   (ভিজিট : ২২৪)
X


বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। তবে স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনার পর থেকেই টেনশনে আছেন নায়িকার স্বামী রাকিব সরকার।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। সুসংবাদ পেতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তবে এরই মাঝে পেয়ে গেলেন আরও একটি সুখবর। যা নিয়ে বেজায় উচ্ছ্বসিত নায়িকা। সামাজিকমাধ্যমে পোস্ট করে জানালেন নিজের এই উচ্ছ্বাসের কারণ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাহির স্বামী রাকিব একটি স্ট্যাটস দিয়েছেন, ‘প্রিয়তম, তোমার এই একমাত্র বৌয়ের একমাত্র ব্যাক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ, অনেক ভালোবাসি তোমাকে।’


সেই স্ট্যাটাসটি মাহি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডাইরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম।’

প্রসঙ্গত, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।

-বাবু/এ.এস





  বিষয়:   মাহিয়া মাহি  স্বর্ণাক্ষর 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy