সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক!

বিনোদন ডেস্ক

বিনোদন

নকল ভেবে বলিউডের অভিনেত্রী সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।এতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। টুইটারে এক

2023-02-28T07:59:36+00:00
2023-02-28T07:59:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৯ এএম   (ভিজিট : ৮৯০)
X

নকল ভেবে বলিউডের অভিনেত্রী সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।এতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। টুইটারে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়ে সানি বলেন, মাস খানেক হলো তিনি যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘লিংকডইন’-এ। দিন দিন রিচ বাড়ছিল তার পেজের। এই নতুন কমিউনিটিতে যুক্ত হয়ে ভালো লাগছিল তার।

তবে হঠাৎ করেই একদিন তিনি দেখেন, তার এই সোশ্যাল মিডিয়া পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে। যা দেখে অবাক তিনি। এই বিষয়ে তাকে আগাম কোনো বার্তাও পাঠানো হয়নি। যা দেখে রীতিমতো অবাক সানি। সানি জানান, তিনি বর্তমানে ফিরতে চান এই সোশ্যাল মিডিয়ায়। তবে কেন তাকে ব্লক করা হয়েছে সেই উত্তরই খুঁজছেন তিনি।

সানির কথায়, এই প্রোফাইলটিকে নাকি নকল সানি ভাবা হয়েছিল। আর সেই কারণেই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হতে পারে। তবে এটা তিনি নিজেই। কোনো নকল নয়, তিনি নিজের পেজটি ফিরে পেতে চান। এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছেও সাহায্য চেয়েছেন তিনি।


বাবু/এ আর 




  বিষয়:   লিংকডইন  সানি লিওন 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy