এখন দেখছি ভক্তদের বিশ্বাস করাও বিপদ!

বিনোদন ডেস্ক

বিনোদন

মাত্র কিছুদিন আগে আলিয়া ভাট তার প্রতিবেশির ওপরে চটেছিলেন গোপনে ভিডিও করার জন্য। এবারে একই রকম কাণ্ডে চটেছেন

2023-03-01T00:30:52+00:00
2023-03-01T00:30:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এখন দেখছি ভক্তদের বিশ্বাস করাও বিপদ!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:৩০ এএম   (ভিজিট : ১৫৭)
X


মাত্র কিছুদিন আগে আলিয়া ভাট তার প্রতিবেশির ওপরে চটেছিলেন গোপনে ভিডিও করার জন্য। এবারে একই রকম কাণ্ডে চটেছেন ইয়ানি গৌতম। তারকাদের ভিডিও অনুমতি ছাড়াই রেকর্ড করার প্রবণতা ইদানিং অতিরিক্ত বেড়ে গেছে। সামাজিক মাধ্যমে ভিউ পাওয়ার লোভে করা এসব ভিডিও তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ। তেমনই এক ঘটনার কথা জানালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। 

সম্প্রতি একটি সাক্ষাত্কারে ইয়ামি জানান, একবার সেলফি তুলতে গিয়ে এক ভক্তের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। সেই ভিডিও অনলাইনে শেয়ার করে লক্ষ লক্ষ ভিউও পেয়েছিল ছেলেটি। ইয়ামি বলেন, ‘একবার কিছু ছেলে আমার ফার্ম হাউজে এসেছিল। একজন ছিল কমবয়সী, ১৯-২০ হবে বয়স। তারা আমার কর্মীদের অনুরোধ করেছিল আমার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাজি হয়েছিলাম। তাদের সঙ্গে দেখা করে খুশিও হয়েছিলাম। কিন্তু কমবয়সী ছেলেটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। এখন দেখছি ভক্তদের বিশ্বাস করাও বিপদ!’ সম্প্রতি সেলফি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সোনু নিগম। তাই বিষয়টি নিয়ে ক্রমেই ভাবিয়ে তুলছে বলিউড তারকাদের।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy