বাপ্পীর সাথে আমার কোনো যোগাযোগ নেই: আঁচল

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি। চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সাথে জুটিবদ্ধ হয়ে ৮টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাপাড়া থেকে

2023-03-01T13:39:51+00:00
2023-03-01T13:39:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাপ্পীর সাথে আমার কোনো যোগাযোগ নেই: আঁচল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি। চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সাথে জুটিবদ্ধ হয়ে ৮টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাপাড়া থেকে খানিকটা দূরে আছেন। আঁচলকে পাওয়া গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে। পর্দা আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এ নায়িকা। আলাপের চুম্বক অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বাপ্পীর সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই। বাপ্পী কোথায় আছে, ইন্ডাস্ট্রিতে আছে কিনা সেটাও জানি না। ওর কথা কোনো পরিচালককে বললে এক কথায় না করে দেয়। কেন না করে সেটা আমি জানতেও চাই না। এটা আসলে পরিচালক-প্রযোজকদের ব্যাপার। তবে দর্শক এখনো চায় বাপ্পীর সাথে কাজ করি। আমাদের জুটিটা ভালো ছিল।

অবশ্যই শাকিব খান। শাকিব খান আমাদের দেশের এক নম্বর হিরো। উনাকে আমি সম্মান করি। ওনার সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছি। আমি কিন্তু বাপ্পীর সাথে জুটি হয়ে এসেছিলাম। যদি সমসাময়িক দুজনকে বলে তাহলে আমি অব্যশই শাকিব খানকে বেছে নেব।

প্রতিটা হিরো-হিরোইনের সাথে বন্ধুত্ব আমাদের, খুব ভালো সম্পর্ক। এটা সারাজীবন এমন থাকবে। কিন্তু আমাদের কাজের বাইরে বাপ্পীর সাথে আমার হাই-হ্যালো বা দেখা-সাক্ষাত হতো না। বাপ্পী আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা ছড়িয়েছিলেন সেগুলো আসলে বানোয়াট ছিল।’

নতুন সিনেমার খবর কী-
সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। কিছুদিন আগে ‘রাগী’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। হলের অবস্থা চিন্তা করে আমাদের  প্রযোজকরা সিনেমা মুক্তি দিতে চাইছে না। ফলে দর্শকদের মতো আমিও অপেক্ষায় আছি আমার সিনেমাগুলো দেখার জন্য।

আপনি কি ফিল্ম পলিটিক্সের শিকার?
পলিটিক্স কীভাবে করে আমি সেটা বুঝি না, করতেও চাই না। আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত যে সিনেমাগুলো করেছি সেগুলো আমার ভাগ্য। যারা আমার কাজ পছন্দ করেন তারাই কিন্তু আমার কাছে আসেন। আমার কাছে মনে হয় না আমি পলিটিক্সে শিকার। আমার ভাগ্যে যে কাজগুলো আছে সেগুলো আমার কাছে আসবেই।

১৩ বছরের ক্যারিয়ার আপনার, এখন পর্দায় কম দেখা যাচ্ছে কেন?
আসতে আসতে মানুষের সময় শেষ হতে থাকে। আবার নতুনরা আসবে, তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। পূজা-দীঘিরা আসছে, তারা কাজ করছে। আমার সমসাময়িক যারা ছিলেন পরী, মাহি, ববি আপু সবাই মন দিয়ে সংসার করছে। সে জায়গায় থেকে আমি টুকটাক কাজ করছি সেটা আমার কাছে অনেক।

বিয়ের ঘোষণা দিচ্ছেন কবে?
সংসার আমি এখনো সেভাবে শুরু করিনি। তবে সবাই জানেন, আমার একজন মানুষ আছে। সেটা আমি এখনো ডিক্লেয়ার করিনি, অব্যশই করব সবাইকে।

বাবু/এ আর 





  বিষয়:   আঁচল  বাপ্পী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy