কনসার্ট মাতাতে ওমান যাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ছাড়লেন সুপারস্টার

2023-03-04T18:59:48+00:00
2023-03-04T18:59:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কনসার্ট মাতাতে ওমান যাচ্ছেন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X


মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান।


শনিবার (৪ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। রাতেই তিনি মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে থাকবেন।


জানা গেছে, ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।


ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানটি ২ মার্চ শুরু হয়েছে। ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা সেখানে থাকছেন। নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যান্সি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে।


সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে মাসকট বিটস-এ অংশ নিচ্ছেন।


-বাবু/এ.এস






  বিষয়:   সাকিব খান  ওমান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy