শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি

বিনোদন ডেস্ক

বিনোদন

বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম।একের পর এক হিট পারফরম্যান্সে

2023-03-05T10:29:26+00:00
2023-03-05T10:29:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ১০:২৯ এএম   (ভিজিট : ১৩০)
X

বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম।একের পর এক হিট পারফরম্যান্সে মাতিয়ে রেখেছেন বলিউড। আর তার সঙ্গেই অভিনয়ের শুরুতে সহ-অভিনেতার হাতাহাতি-চুলোচুলি হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।  

‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার জীবন। তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ ছবির মাধ্যমে। সেই প্রথম ছবির সেটেই সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি-চুলোচুলিতে জড়ান নোরা। গত বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে নোরা ফাতেহিকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে। সেই ছবির প্রচারে এসে পুরনো স্মৃতি রোমন্থন করেন নোরা। 

সেখানে জানান, প্রথম ছবির সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই কারণে রেগে গিয়ে তাকে চড় মারেন নোরা। পাল্টা নোরাকে চড় কষান তার সহ-অভিনেতাও। তার পর নোরার চুল ধরে টানেন সহ-অভিনেতা। দুজনের মধ্যে চুলোচুলি হয় সেটে। একটা লম্বা সফর পেরিয়ে নোরা এখন নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডে।


বাবু/এ আর 




  বিষয়:   নোরা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy