৭ গুণী সাংবাদিককে সম্মাননা দিলো জিএমআরএফ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

৭ গুণী সাংবাদিককে সম্মাননা দিলো ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার রিপোর্টারদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)।

2023-03-05T17:03:46+00:00
2023-03-05T17:05:46+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
৭ গুণী সাংবাদিককে সম্মাননা দিলো জিএমআরএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৫:০৩ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৩ ৫:০৫ পিএম  (ভিজিট : ২৯৯)
X

৭ গুণী সাংবাদিককে সম্মাননা দিলো ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার রিপোর্টারদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)। শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্টে জিএমআরএফ এর মিলনেলা ও সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে গুণী সাত সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহের ৭ গুণী সাংবাদিকরা হলেন- আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জিএমআরএফ'র প্রধান উপদেষ্টা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল,  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক তালুকদার, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক ও বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। 

জিএমআরএফ সভাপতি কবির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, বন্ধন কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল।

অনুষ্ঠানে আগামী বছর থেকে ঢাকায় কর্মরত ৬ জেলার সাংবাদিকদের ৬ সেরা রিপোর্ট বাছাই করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন জিএমআরএফ'র প্রধান উপদেষ্টা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে জিএমআরএফ এর প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র‍্যাফেল ড্র পরিচালনা করেন জিএমআরএফ'র তথ্য ও প্রযুক্তি সম্পাদক এমদাদুল হক তুহিন এবং সাহিত্য  ও সাংস্কৃতিক সম্পাদক মুহম্মদ আকবর।

বাবু/জেএম




  বিষয়:   জিএমআরএফ 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy