অনন্ত জলিলের মেয়ের বিয়ের খবর প্রকাশ করলেন অপু

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর খোঁচাখুঁচি যেন থামছেই না! কিছু দিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন।

2023-03-06T15:49:24+00:00
2023-03-06T16:02:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনন্ত জলিলের মেয়ের বিয়ের খবর প্রকাশ করলেন অপু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৪৯ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৩ ৪:০২ পিএম  (ভিজিট : ৩১৯)
X

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর খোঁচাখুঁচি যেন থামছেই না! কিছু দিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন। গরম করছেন সোশাল মিডিয়া।

ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন অনন্ত জলিলের বউ চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

রোববার (৫ মার্চ) প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাকিব খান। আর সেটার কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।


এরপর আজ সোমবার (৬ মার্চ) সকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একই ক্যাপশনে একটি ডিভিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়া কথা- অনন্ত জলিল আরও একটি বিয়ে করেছিলেন! তার একজন মেয়েও আছে!


















প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও।

-বাবু/এ.এস




  বিষয়:   অনন্ত জলিল  অপু বিশ্বাস 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy