আমিরাতে পবিত্র শবে বরাত আজ

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত আজ সোমবার (০৬ মার্চ)। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য

2023-03-06T17:42:17+00:00
2023-03-06T17:42:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমিরাতে পবিত্র শবে বরাত আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৪৫)
X


সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত আজ সোমবার (০৬ মার্চ)। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনি পালন চলবে মঙ্গলবার (০৭ মার্চ) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পুণ্যলাভের আশায় আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়।

শবে বরাত কথাটি ফারসি শব্দ থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনি বলা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   শবে বরাত  আমিরাত 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy