জীবন বদলে গেছে: পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন

২০২২ সাল তেমন ভাল কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে।

2023-03-07T08:40:04+00:00
2023-03-07T08:40:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জীবন বদলে গেছে: পরিণীতি চোপড়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮:৪০ এএম   (ভিজিট : ১৫৮)
X

২০২২ সাল তেমন ভাল কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি ‘উঁচায়ি’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে ২০২৩ সালের শুরুটা ভাল খবর দিয়েই করেছেন পরিণীতি। জল অন্ত প্রাণ এই বলিউড অভিনেত্রীর। নতুন বছরে স্কুবা ডাইভিংয়ে বিশারদের তকমা পেয়েছেন। এবার আরও এক খুশির খবর দিলেন পরিণীতি। সদ্য শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির শুটিং। এই ছবিতে কাজ করে জীবন বদলে গেছে তার, সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন অভিনেত্রী।

ইমতিয়াজ আলির পরের ছবি ‘চমকিলা’য় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও দিলজিত দোসাঞ্ঝ। পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করছেন দিলজিত। তার স্ত্রী অমরজোত কাউরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। এই প্রথম ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী। 

ছবির শুটিং শেষ করার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণীতি লেখেন, “আমার জীবন বদলে দিয়েছে এই ছবি। আমার জীবনের অন্যতম দামি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কখনও ভুলব না”। ইমতিয়াজ আলি ও দিলজিত দোসাঞ্ঝের সঙ্গে কাজ করতে পেরে যে তিনি কৃতজ্ঞ, তা স্পষ্ট অভিনেত্রীর লেখায়।

‘চমকিলা’ ছবিতে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক অমর সিং চমকিলার জীবনকাহিনি তুলে ধরতে চলেছেন ইমতিয়াজ আলি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবির গবেষণার জন্য একাধিকবার পাঞ্জাবের লুধিয়ানায় প্রয়াত গায়কের ছেলে জয়মন চমকিলার বাড়িতেও গেছেন পরিচালক। শোনা যায়, পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় মঞ্চানুষ্ঠান ছিল ‘চমকিলা’। ১৯৮৮ সালে মেশমপুরে পারফর্ম করতে যাওয়ার সময় হামলা হয় অমর সিং চমকিলা ও তার স্ত্রী অমরজোত কাউরের উপর। দুষ্কৃতীদের বন্দুকের গুলি লেগে মারা যান দু’জনেই।

বাবু/এ আর 




  বিষয়:   পরিণীতি চোপড়া 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy