জুয়েলারি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জিমিন

বিনোদন ডেস্ক

বিনোদন

বিলাসবহুল জুয়েলারি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘বিটিএস’ তারকা জিমিন। সম্প্রতি টিফানি অ্যান্ড কোম্পানি এশিয়াতে তাদের পণ্যের প্রসারে বিজ্ঞাপনী

2023-03-09T18:49:28+00:00
2023-03-09T18:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুয়েলারি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জিমিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৬১)
X


বিলাসবহুল জুয়েলারি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘বিটিএস’ তারকা জিমিন। সম্প্রতি টিফানি অ্যান্ড কোম্পানি এশিয়াতে তাদের পণ্যের প্রসারে বিজ্ঞাপনী মুখ হিসেবে বেছে নিলেন এই সংগীত তারকাকে। গত বৃহস্পতিবার (২ মার্চ) প্রতিষ্ঠানটি তাদের নতুন এই বাণিজ্যিক মুখপাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির অধীনে কে-পপ তারকা টিফানির বিজ্ঞাপন প্রচারে উপস্থিত হবেন এবং হাইপ্রোফাইল ব্র্যান্ডিং ইভেন্টগুলোতে অংশ নেবেন। এই বসন্তে জুয়েলারি পণ্যের একটি ফটোশুটে জিমিনকে ব্র্যান্ডের বেশ কয়েকটি ‘লক’ ব্রেসলেট পরতে দেখা গেছে।

নতুন এই পথচলা প্রসঙ্গে জিমিন বলেন, ‘টিফানির সঙ্গে অংশীদারি করা, ডিজাইন উদ্ভাবন এবং শৈল্পিকতার প্রতি আবেগ রয়েছে এমন একটি ব্র্যান্ডের মূল্যবোধকে ধারণ করা বিশাল সম্মানের ব্যাপার।’

জিমিনের পুরো নাম পার্ক জি-মিন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে তার এই অন্তর্ভু্ক্তি নতুন নয়। চলতি বছরের শুরুতে ২৭ বছর বয়সী এই গায়ক ‘বিটিএস’ ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে ডিওরের বৈশ্বিক প্রচারণার চুক্তিতে স্বাক্ষর করেন।

জিমিন হলেন দ্বিতীয় কোরিয়ান রেকর্ডিং শিল্পী যিনি টিফানি বিজ্ঞাপন প্রচারে অংশগ্রহণ করেছেন। এর আগে, ২০২১ সালে জনপ্রিয় কে-পপ গার্ল ব্যান্ড ‘ব্ল্যাক পিঙ্ক’-এর সদস্য রোজ ব্র্যান্ডটির সঙ্গে চুক্তিবদ্ধ হন।

সূত্র : সিবিএস নিউজ

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy