আবারও কলকাতার সিনেমায় নাম ভূমিকায় মিথিলা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলায় নিয়মিত কাজ করছেন। আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী।‘মেঘলা’ নামে

2023-03-09T19:52:27+00:00
2023-03-09T19:52:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও কলকাতার সিনেমায় নাম ভূমিকায় মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১২১)
X


অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলায় নিয়মিত কাজ করছেন। আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী।

‘মেঘলা’ নামে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র দেখা যাবে মিথিলাকে। পরিচালনা করবেন অর্ণব মিদ্যা। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরই মধ্যে সিনেমায় মিথিলার চরিত্র ফুটিয়ে তুলতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

মেঘলা চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। যখন একজন নারীর মাঝে সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি হার মানে। এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা।’

ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।আগামী মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy