হোটেলে চুপিচুপি পরিচালক আমাকে ডেকে ছিলেন: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

বিনোদন

সম্প্রতি মায়ানগরীর চাকচিক্যের জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এই মুহূর্তে বলিউডে নিজের পায়ের

2023-03-12T09:04:40+00:00
2023-03-12T09:04:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হোটেলে চুপিচুপি পরিচালক আমাকে ডেকে ছিলেন: বিদ্যা বালান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৯:০৪ এএম   (ভিজিট : ১৬৩)
X

সম্প্রতি মায়ানগরীর চাকচিক্যের জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এই মুহূর্তে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বিদ্যা। একটা সময় ‘মিটু’ বির্তকে সরগরম ছিল বলিউড। একাধিক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক, পরিচালকদের বিরুদ্ধে।

নারীকেন্দ্রিক ছবিতে বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছে বার বার। যার মধ্যে রয়েছে ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’-র মতো ছবি। বতর্মান সময়ের বলিষ্ঠ এই অভিনেত্রীকেও নাকি কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল! অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী।

বিদ্যা এক সাক্ষাৎকারে জানান, ভাগ্য ভাল যে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে এক পরিচালক জোর করেন তাকে হোটেলের কক্ষ্যে দেখা করার জন্য। অনুরোধ এড়াতে না পেরে দেখা করতেও যান বিদ্যা।

তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়, ‘হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।’ বিদ্যা আরও বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ার পিছনে এটাই আমার মা-বাবার সব থেকে বড় ভয় ছিল।

বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম।পরিচালক প্রথমে একটি কফি শপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দিই। বুদ্ধিবলে সেই 'আড্ডা'টি আর 'জমতে' দেননি বিদ্যা।

বাবু/এ আর 




  বিষয়:   বিদ্যা বালান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy