রমজানে পাথওয়ের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

আসন্ন পবিত্র রমজান মাসে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থী এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

2023-03-15T13:14:38+00:00
2023-03-15T13:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয় লিঙ্গের সদস্য
রমজানে পাথওয়ের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
আবেদন প্রক্রিয়া ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আজ ১৫ মার্চ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১:১৪ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৩ ১:২৭ পিএম  (ভিজিট : ৪৪০)
X

আসন্ন পবিত্র রমজান মাসে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থী এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

অলাভজনক ও দাতব্য সংস্থা পাথওয়ের দুইটি ইভেন্ট নিয়ে আয়োজিত এ কার্যক্রমের নামকরণ করা হয়েছে কোরআন উৎসব-২০২৩।

আবেদন প্রক্রিয়া ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আজ ১৫ মার্চ পর্যন্ত।

 এ সময়সীমার মধ্যে আগ্রহীরা পাথওয়ের নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে পারেন https://forms.gle/uhp2Je9wo1Ge7AgN6 অথবা সরাসরি পাথওয়ের প্রধান কার্যালয়ের বাড়ি নং-২, রোড নং-৬, সেনপাড়া, কাফরুল, ঢাকা এ ঠিকানায়। অথবা +৮৮ ০১৩২১ ২৩২৯৮২ উক্ত নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশি যেকোনো শিক্ষার্থী যাদের আমপারাসহ ১০ পারা কোরআন মুখস্থ আছে এবং তৃতীয় লিঙ্গের যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন, তারা নির্ধারিত সময়ে আবেদন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: মুসলিম মনীষীদের আত্মপর্যালোচনা

কোরআন উৎসব অনুষ্ঠানের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, সম্মাননা স্বারক ও সার্টিফিকেট। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াতে উৎসাহিত করতেই এ আয়োজন।

কোরআন উৎসব-২০২৩, প্রতিযোগিতা পরিচালিত হবে মিরপুর সেনপাড়া পর্বতস্থ পাথওয়ের হলরুমে।

এ উৎসবে তৃতীয় লিঙ্গের প্রতিযোগীরা নির্দিষ্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করতে উপরোক্ত নিয়মাবলী অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

-বাবু/এনএইচ





  বিষয়:   তৃতীয় লিঙ্গ  রমজান  কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy