সর্বোচ্চ আদালতে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডুজার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন

2023-03-16T22:15:57+00:00
2023-03-16T22:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্বোচ্চ আদালতে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডুজার উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১০:১৫ পিএম   (ভিজিট : ২০৭)
X

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আরও আছেন প্রথম আলোর ফটো সাংবাদিক শুভ্র কান্তি দাশ, জাগোনিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক, আজকের পত্রিকার সাংবাদিক নূর মোহাম্মদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস, বৈশাখী টেলিভিশনের ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ।

পুলিশের ন্যক্কারজনক এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বোচ্চ আদালত চত্বরে পুলিশ সাংবাদিকদের যেভাবে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। এই ন্যক্কারজনক হামলা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এই ঘটনার মাধ্যমে দেশের সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে। এই ঘটনা একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনেরও এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেতৃবৃন্দ বলেন, অতীতে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ না থাকায় প্রতিনিয়তই সাংবাদিকদের ওপর এমন নির্যাতন ঘটে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বেআইনি পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানাচ্ছি আমরা। পাশাপাশি আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে এবং তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

বাবু/মম




  বিষয়:   আদালত  সাংবাদিকদ 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy