সুখবর দিলেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক

বিনোদন

লিন্ডসে লোহান একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করা লোহান শৈশবেই ফোর্ডের মডেল

2023-03-18T13:49:14+00:00
2023-03-18T13:49:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুখবর দিলেন লিন্ডসে লোহান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

লিন্ডসে লোহান একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করা লোহান শৈশবেই ফোর্ডের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হন।

১০ বছর বয়সেই নিয়মিত অ্যানাদার ওয়ার্ড-এ অভিনয় করতে থাকা লোহান ডিজনি পিকচার্সের ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। সেই শৈশব থেকে এখন অবধি অভিনয় করেই চলছেন এই অভিনেত্রী।

‘দ্য মিন গার্লস’ খ্যাত তারকা এবার ব্যক্তিগত জীবনের একটি সুখবর দিলেন। কয়েকদিন আগে তার ইনস্টাগ্রামে নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা করে লিখেছেন ‘শীঘ্রই আসছে...’। পাশাপাশি একটি শিশুর ছবি শেয়ার করেছেন।

পোস্টটির অন্য একটি ক্যাপশন ছিল- ‘আমরা ধন্য এবং উত্তেজিত!’। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভক্তদের জানানোর পরে অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্ট বক্স শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস দম্পতি।

২০২০ সালে দুবাইয়ের এক মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরা বন্দী হয়েছিলেন লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস। এরপর এই জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ২০২১ সালে তারা তাদের বাগদানের ঘোষণা দেন এবং ২০২২ সালে দুজনে বিয়ে করেন। অনাগত প্রথম সন্তানের জন্য লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস দম্পতি বর্তমানে অপেক্ষার প্রহর গুনছেন।

বাবু/এ আর 




  বিষয়:   সুখবর  লোহান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy