ডিজে অক্ষয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

বিনোদন ডেস্ক

বিনোদন

নিজ বাড়ি থেকে অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে

2023-03-20T16:57:26+00:00
2023-03-20T16:57:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিজে অক্ষয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৮২)
X


নিজ বাড়ি থেকে অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন অক্ষয়।

তবে আত্মহত্যার ঘটনাটি মানতে নারাজ প্রয়াত ডিজের পরিবার। তাদের অভিযোগ, অক্ষয়কে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অক্ষয়ের প্রেমিকা ও এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অক্ষয়ের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, গত শনিবার (১৮ মার্চ) রাতে নিজের রুমেই ছিলেন অক্ষয়। প্রচণ্ড ঝড়ের কবলে রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। সে সময় অক্ষয়কে তার রুমে ডাকতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন তারা। এ সময় অক্ষয়কে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

অক্ষয়ের চাচা ভোলানাথ মহারানা বলেন, ‘দীর্ঘদিন ধরেই টাকার জন্য অক্ষয়কে ব্ল্যাকমেইল করছিলো তার প্রেমিকা। ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলো তাকে। ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানসিক চাপে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘অক্ষয়ের মোবাইলেই রয়েছে সমস্ত রহস্যের চাবিকাঠি। পুলিশকে বলেছি, ওর (অক্ষয়) মোবাইল পরীক্ষা করতে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

প্রসঙ্গত, ডিজে হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অক্ষয়। তার আসল নাম অক্ষয় কুমার হলেও তিনি ডিজে অ্যাজেক্স নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা। সদা হাস্যময় এই ডিজের মৃত্যুরহস্য খুঁজতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

-বাবু/এ.এস





  বিষয়:   অক্ষয় কুমার  উদ্ধার 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy