শাকিব খান ইস্যু : এবার মুখ খুললেন নির্মাতা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ। ‘অপারেশন অগ্নিপথ’-এর

2023-03-22T00:34:11+00:00
2023-03-22T00:41:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব খান ইস্যু : এবার মুখ খুললেন নির্মাতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:৩৪ এএম  আপডেট: ২২.০৩.২০২৩ ১২:৪১ এএম  (ভিজিট : ১৬৩)
X

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ। ‘অপারেশন অগ্নিপথ’-এর এই সহ-প্রযোজক শাকিবের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোরও অভিযোগ আনেন। এরপর শাকিব খান দাবি করেন রহমত উল্লাহ উল্লেখিত সিনেমার প্রযোজক নন। এবার এ বিষয়ে মুখ খুললেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার নির্মাতা। 

সোশ্যাল হ্যান্ডেলে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরেছেন নির্মাতা আশিকুর রহমান। আজ মঙ্গলবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন: ‘চিত্রনায়ক শাকিব খানের নামে যে অভিযোগগুলো এসেছে সেগুলো ত্রুটিপূর্ণ ও বাস্তবতার সাথে সাংঘর্ষিক।আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি। যদি অনৈতিক কোনো কাজ কেউ সংঘটন করে থাকে, তবে তা যে কোনো দেশের আইনে অপরাধযোগ্য। আমাদের সবারই সেটার বিচার চাওয়া উচিত। কিন্তু ঘটনার বদলে টাকা বা অন্য কোনো সুবিধা চাওয়াটা পুরোপুরি অগ্রহণযোগ্য। তবে অপরাধ প্রমাণ হওয়ার আগপর্যন্ত যেকোনো অভিযোগ কে সত্যি বলা যায় না। অপরাধ প্রমাণের দায়িত্ব একমাত্র পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একটি চলচ্চিত্রের ঘাড়ে বন্দুক রেখে ব্যক্তিগত রোষানলের বিষয়ে সমাধান করা অগ্রহণযোগ্য।’

‘তার (শাকিব খান) বিরুদ্ধে অভিযোগ- তিনি নাকি পালিয়ে গেছেন অস্ট্রেলিয়া থেকে। যেটা বাস্তবে কখনও হওয়া সম্ভব না। এই দেশে কারও বিরুদ্ধে কোন অভিযোগ আসলে, তা খতিয়ে শেষ না দেখা পর্যন্ত, তাকে দেশ ত্যাগ বা প্রবেশ এর অনুমতি দেওয়া হয় না।’ দাবি আশিকুর রহমানের।  

তিনি আরো লিখেছেন: ‘২০১৮ সালে শাকিব খান ও অন্যান্য কলাকুশলীরা যখন হোটেল হলিডে ইন এ অবস্থান করছিলেন, তখন অস্ট্রেলিয়া পুলিশের দুজন তদন্তকারী কর্মকর্তা তার রুমে যান। প্রায় ২০-৩০ মিনিট অবস্থান শেষে তারা অন্যান্যদের আরও কিছু সাধারণ প্রশ্ন করে চলে যান। এই ঘটনা ছাড়া শাকিব খানের সাথে পুলিশের আর কোনো ইন্টারেকশন আমার জানা নেই।’

‘সেদিনও আমরা ইনডোরে মুভির ২টা সিকোয়েন্সের শুট করি। তার একদিন পর,  আমি, রবিউল রবি ও শাকিব খানের আরেকজন লিগ্যাল প্রতিনিধি কোগরা পুলিশ স্টেশনে যাই উক্ত ঘটনার বিস্তারিত জানার জন্য। শাকিব খানের প্রতিনিধি পুলিশের সঙ্গে বিভিন্ন কাগজপত্র নিয়ে আলাদা একটি রুমে বসেন। প্রায় ১ ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা শেষে তদন্তকারী কর্মকর্তা আমাদের জানান, জনাব শাকিব খানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতার তারা প্রমাণ পান নাই। তারপর তিনি শাকিব খানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং তাকে কোনো সন্দেহ ছাড়া ও নিশ্চিন্তে সিডনিতে শুটিং করতে বলেন।’

‘যে কোনো কাজ করার সময় ছোটখাট অনেক ত্রুটি থাকে। সেগুলোকে হাতিয়ার হিসাবে ব্যাবহার করাটা মোটেও সমীচীন নয়।’ উল্লেখ করে এই নির্মাতা লিখেছেন: ‘শাকিব খান এবং আমরা যতক্ষণ একসঙ্গে শুটিং করেছি কখনও আপত্তিকর কিছু চোখে পড়েনি।’ 

বাবু/মম




  বিষয়:   শাকিব খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy