বিতর্ক এড়াতে এবার ছবির ট্রেলার থেকে বাদ দেওয়া হলো মোদির ভাষণ

বিনোদন

ছবি নিয়ে যাতে কোনো বিতর্ক শুরু না হয়, সে কারণেই নড়েচড়ে বসলেন 'ভিড়' ছবির পরিচালক অনুভব সিনহা ও

2023-03-23T15:38:13+00:00
2023-03-23T15:38:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিতর্ক এড়াতে এবার ছবির ট্রেলার থেকে বাদ দেওয়া হলো মোদির ভাষণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X


ছবি নিয়ে যাতে কোনো বিতর্ক শুরু না হয়, সে কারণেই নড়েচড়ে বসলেন 'ভিড়' ছবির পরিচালক অনুভব সিনহা ও তার টিম। সম্প্রতি কয়েকটি ছবি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলিউড বয়কটের ডাক উঠেছিল, তাতে অনুভব চান না, সেই ট্রেন্ড আবার ফিরে আসুক। আর তাই বিতর্ক এড়াতে ইউটিউবে ছবির নতুন ঝলক থেকে বাদ দেওয়া হলো নরেন্দ্র মোদির লকডাউন ঘোষণার অংশ। শুধু তাই নয়, বিতর্ক এড়াতে ট্রেলার থেকে বেশ কিছু দৃশ্যও ছেঁটে ফেলে হয়েছে।

নতুন ট্রেলার নিয়ে সংবাদ মাধ্যমে ছবির পরিচালক অনুভব সিনহা বলেন, 'বিশেষ কিছু কারণেই নতুন ট্রেলারে নানা পরিবর্তন আনা হয়েছে। যা সব সময় প্রকাশ্যে আনা সম্ভব নয়। তবে অযথা বিতর্ক না হওয়াই ভালো ছবিটা নিয়ে। এই ছবি একেবারেই মানুষের কথা বলে। কোনো বিতর্ক তুলবে না।

২৪ মার্চ ২০২০। করোনা মহামারির কারণে পুরো ভারতবর্ষে লকডাউনের ঘোষণা। রাস্তাঘাট ফাঁকা। দোকানপাট বন্ধ। শ্রমিকরা পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বাড়ির দিকে যাত্রা করেন। সেই দুর্বিণহ দিন ভোলা কঠিন।

আর সেই দিনগুলো নিয়েই পরিচালক অনুভব সিনহার নতুন ছবি ‘ভিড়’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেড়নেকর, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা এবং কৃতিকা কামরা।

বাবু/ এনবি





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy