এই প্রথম খল চরিত্রে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ শুরু করেছেন ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায়। এই ছবিতে প্রথমবার দ্বৈত ও

2023-03-24T00:59:28+00:00
2023-03-25T13:16:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এই প্রথম খল চরিত্রে শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১২:৫৯ এএম  আপডেট: ২৫.০৩.২০২৩ ১:১৬ পিএম  (ভিজিট : ২৪২)
X

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ শুরু করেছেন ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায়। এই ছবিতে প্রথমবার দ্বৈত ও খল চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। বুধবারই ভারতে বেনারসে পৌঁছেছে ছবির টিম। বৃহস্পতিবার থেকে ছবির শ্যুটিং শুরু হলো।  

এ ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করলেন তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়সহ আরও অনেককে।  

ছবির গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে। সেই আশ্রম থেকে নারী পাচার হচ্ছে। সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী।  

এই প্রথম কোনো নেগেটিভ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। পাশাপাশি এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও দেখা যাবে তাকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্ট চক্রের বিনাশ।

বাবু/মম




  বিষয়:   শ্রাবন্তী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy