মসজিদুল হারামে ইতিকাফের নিবন্ধন শুরু

বুলেটিন ডেস্ক

ধর্ম

মসজিদুল হারামে ইতিকাফের জন্য নিবন্ধন চালু হয়েছে। এ বছর ২ হাজার ৫০০ জন ইতিকাফ করার সুযোগ পাবেন বলে

2023-03-24T23:03:01+00:00
2023-03-24T23:03:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদুল হারামে ইতিকাফের নিবন্ধন শুরু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম   (ভিজিট : ২০৮)
X

মসজিদুল হারামে ইতিকাফের জন্য নিবন্ধন চালু হয়েছে। এ বছর ২ হাজার ৫০০ জন ইতিকাফ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে, মসজিদুল হারামাইনের দায়িত্বে নিয়োজিত সৌদি রাষ্ট্রীয় সংস্থা।

মসজিদুল হারামাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, রমজানের প্রথম দিন (বৃহস্পতিবার) থেকে নিবন্ধন শুরু হয়েছে। ইতিকাফ করতে ইচ্ছুক অনুমোদিত সংখ্যক লোক নিবন্ধিত না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এ সপ্তাহে শুরুতে মসজিদুল হারামাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান আবদুল রহমান আল সুদাইস বলেছেন, এবারের রমজানে ২ হাজার ৫০০ জনকে ইতিকাফের অনুমতি দেওয়া হবে। 

সংস্থাটি টুইটারে জানিয়েছে, ইতিকাফকে অনুমোদন পেতে দ্রুত নিবন্ধন করুন। ইতিকাফের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

ইতিকাফ মানে একজন মুসলমানের একমাত্র আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। এটি সাধারণত রমজান মাসের শেষ ১০ দিনে করতে হয়।

ইতিকাফের দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, মসজিদুল হারামে ইতিকাফের স্থানগুলো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সৌদি আরব করোনার বিধিনিষেধের কারণে দুই বছর স্থগিত থাকার পরে গত বছর রমজানের সময় ইতিকাফ করার অনুমতি দেয়।

বাবু/মম




  বিষয়:   মসজিদুল হারাম  ইতিকাফ  নিবন্ধন 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy