চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (২৪ মার্চ) রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি।ডিপজলের বাম চোখে

2023-03-25T22:09:15+00:00
2023-03-25T22:09:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১০:০৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (২৪ মার্চ) রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি।

ডিপজলের বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পুনরায় এ সমস্যা দেখা দেওয়ায় আবারও সিঙ্গাপুর গেছেন।

এ বিষয়ে ডিপজল বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। তাছাড়া শারীরিক অন্য চেকআপও করাবো। আগামী ৪ এপ্রিল দেশে ফিরবো বলে আশা করছি।

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল

তিনি আরও বলেন, আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি।

আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

বাবু/মম






  বিষয়:   সিঙ্গাপুর  ডিপজল 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy