ইফতার পার্টির আয়োজন করে ট্রলের শিকার রাখি

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় মিডিয়ার আলোচিত ড্রামা কুইন রাখি সাওয়ান্ত স্বামী আদিলের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে

2023-03-26T23:41:32+00:00
2023-03-26T23:41:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইফতার পার্টির আয়োজন করে ট্রলের শিকার রাখি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১১:৪১ পিএম   (ভিজিট : ১৯০)
X

ভারতীয় মিডিয়ার আলোচিত ড্রামা কুইন রাখি সাওয়ান্ত স্বামী আদিলের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকছেন। এবার তিনি সেই আলোচনা আরও একটু বাড়িয়ে দিলেন মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করে।

শনিবার (২৫ মার্চ) রোজা রেখে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী। সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার। সবার সঙ্গে ইফতারের আগে দুই হাত তুলে মোনাজাত করে সবার জন্য দোয়া প্রার্থনা করেন রাখি।

ইফতার পার্টিতে হিজাব পরেছিলেন রাখি সাওয়ান্ত আর সেই হিজাব বাতাসে মাঝে মাঝে উড়ে যেতে চাইলে অভিনেত্রী তা টেনে বার বার ঠিক করে নেন। বাতাসে হিজাব উড়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

একজন নেটিজন বলেন, ‘এত কিছুর আয়োজন করলেন ঠিকই, এটা কি লোক দেখানো নাকি সত্যি সত্যি। হিজাব পরেছেন ঠিকই কিন্তু এটা কিভাবে সামলাতে হয় সেটা আপনাকে শিখতে হবে আগে’।

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘উনি তো কখনো খ্রিষ্টান হয়ে যান, আবার কখনো মুসলিম। যেটা করে সুখী থাকেন। যাই করুক হৃদয়টা পরিষ্কার থাক। সব নাটক এক রকম। শুধু নাটকীয়তার ধরনটা আলাদা।’

উল্লেখ্য, ২০২৩ সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম রোজা।’ সঙ্গে আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি সাওয়ান্ত। যা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা এখনও চলছে।


বাবু/মম





  বিষয়:   ইফতার  রাখি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy