রমজান গুনা মাফের মাস

বুলেটিন ডেস্ক

ধর্ম

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা

2023-03-27T08:15:57+00:00
2023-03-27T08:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজান গুনা মাফের মাস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৮:১৫ এএম   (ভিজিট : ১৫৯)
X

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, তার মধ্যবর্তী সময়ের জন্য পাপমোচনকারী হবে যদি কবিরা গুনাহ হতে বেঁচে থাকে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৩৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানবিক দুর্বলতার জন্য মানুষ ভুল করে, পাপে লিপ্ত হয়। শয়তান ও প্রবৃত্তি তাকে পাপের প্রতি উদ্বুদ্ধ করে। আর আল্লাহ বান্দার প্রতি দয়াশীল হয়ে এমন কিছু উপায় বলে দিয়েছেন, যার মাধ্যমে সে ভুল-ত্রুটি ও পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যেমন যথাযথভাবে ইবাদত করা। আলোচ্য হাদিসে আল্লাহর রাসুল (সা.) এমন তিনটি আমলের কথা বলেছেন। হাদিসের বর্ণনা মতে, কোনো ব্যক্তি রোজার বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো রক্ষা করে রোজা রাখলে আল্লাহ তাঁর অতীতের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন। আর কবিরা গুনাহের জন্য তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে।


বাবু/এ আর    




  বিষয়:   রমজান  গুনা মাফ 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy