ওমরাহ পালন করতে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী হিনা খান

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় টেলিভিশন অভিনেতা হিনা খান। বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পান ব্যাপক। বর্তমানে বলিউডেও কাজ করছেন এই অভিনেত্রী। পবিত্র

2023-03-27T17:57:05+00:00
2023-03-27T17:59:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওমরাহ পালন করতে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী হিনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৩ ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৮২)
X


ভারতীয় টেলিভিশন অভিনেতা হিনা খান। বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পান ব্যাপক। বর্তমানে বলিউডেও কাজ করছেন এই অভিনেত্রী। পবিত্র রমজান উপলক্ষে গিয়েছিলেন হজ পালনে। এতে হয়েছেন নেটিজেনদের কটাক্ষের শিকার। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

পবিত্র নগরী মক্কার কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন হিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তা আবার ভাগ করে নেন ভক্তদের সাথে। ইতোমধ্যেই অভিনেত্রীর কমেন্টবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, এই জন্য ওমরাহ করতে গিয়েছেন, লজ্জা হওয়া উচিত আপনার। অনেকেই আবার মন্তব্য করেন, এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো!

কেউ আবার মন্তব্য করেন, মালদ্বীপ, লন্ডন, সুইজ়ারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে। এমন বিরূপ মন্তব্যের জেরে পরে অভিনেত্রী কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন।

-বাবু/এ.এস





  বিষয়:   ওমরাহ  হিনা খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy