১১ বছরে এসে বিবাহ বিচ্ছেদের যৌথ বিবৃতি

বিনোদন ডেস্ক

বিনোদন

সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন ও জিম টথ দম্পতি। ৪৭ বছর বয়সী অভিনেত্রী উইদারস্পুন

2023-03-28T08:07:19+00:00
2023-03-28T08:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১১ বছরে এসে বিবাহ বিচ্ছেদের যৌথ বিবৃতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৮:০৭ এএম  আপডেট: ২৮.০৩.২০২৩ ৮:১৯ এএম  (ভিজিট : ১৭৫)
X

সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন ও জিম টথ দম্পতি। ৪৭ বছর বয়সী অভিনেত্রী উইদারস্পুন এবং তার স্বামী টথ ইনস্টাগ্রাম পোস্টে একটি যৌথ বিবৃতিতে বলেছেন- তারা অনেক বিবেচনার পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অনেকগুলো দুর্দান্ত বছর একসঙ্গে উপভোগ করেছি। আমরা গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সময়গুলো পার করেছি। আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমাদের ছেলে এবং আমাদের পুরো পরিবার। তারা যাতে ভালো থাকে, আমরা যে যার জায়গা থেকে সেই চেষ্টাই করবো।

তাদের ১২তম বিবাহ বার্ষিকীর ঠিক কয়েকদিন আগে এই খবর প্রকাশ করেন। উইদারস্পুন এবং টথ ২০১১ সালের মার্চে বিয়ে করেছিলেন। ২০১০ সালের ডিসেম্বরে বাগদানের ঘোষণা দেন তারা। এই দম্পতির ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার নাম টেনেসি জেমস। এর আগে অভিনেতা রায়ান ফিলিপকে বিয়ে করেছিলেন উইদারস্পুন। এ সংসারে মেয়ে আভা ও ছেলে ডেকন নামের দুটি সন্তান রয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   বিবাহ  বিচ্ছেদে 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy