শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে নতুন গুঞ্জন!

বিনোদন ডেস্ক

বিনোদন

এক দশকের বেশি সময় পার হয়েছে, একসঙ্গে পর্দায় ধরা দেননি তারা। তবে এবার সেই ছক ভাঙতে যাচ্ছে। ফের

2023-03-30T08:24:05+00:00
2023-03-30T08:24:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে নতুন গুঞ্জন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৮:২৪ এএম   (ভিজিট : ১৭৬)
X

এক দশকের বেশি সময় পার হয়েছে, একসঙ্গে পর্দায় ধরা দেননি তারা। তবে এবার সেই ছক ভাঙতে যাচ্ছে। ফের একই ছবিতে কাজ করতে যাচ্ছেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া।

ফারহান আখতার পরিচালিত 'জি লে জারা' ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, তিন নায়িকাকে নিয়ে তৈরি এই ছবিতেই 'ক্যামিও' করতে দেখা যাবে শাহরুখকে। অর্থাৎ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে 'বাদশা'কে। খুব অল্প সময়ের জন্যই নাকি সেই ছবিতে থাকবেন তিনি।

ফারহান পরিচালিত 'ডন'-এর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। এরপর তাদের একসঙ্গে দেখা যায়নি। তাই তাদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা।

প্রসঙ্গত, এক সময় শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বলিউডপাড়া। এমনও গুঞ্জন যে, চুপিচুপি আমেরিকায় বিয়ে সেরেছিলেন তারা। তবে এ বিষয়ে আগাগোড়াই চুপ থেকেছেন দুই তারকা।


বাবু/এ আর 




  বিষয়:   শাহরুখ  প্রিয়াঙ্কাকা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy