ইসলামের যেসব বিধান ক্রমান্বয়ে এসেছে

বুলেটিন ডেস্ক

ধর্ম

ইসলাম স্বভাবজাত ধর্ম। মানুষের সাধ্যাতীত কোনো আদেশ ইসলাম দেয়নি। ইসলামের স্বর্ণযুগে বিভিন্ন বিধান অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা

2023-03-31T10:21:41+00:00
2023-03-31T10:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামের যেসব বিধান ক্রমান্বয়ে এসেছে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১০:২১ এএম   (ভিজিট : ২৪১)
X

ইসলাম স্বভাবজাত ধর্ম। মানুষের সাধ্যাতীত কোনো আদেশ ইসলাম দেয়নি। ইসলামের স্বর্ণযুগে বিভিন্ন বিধান অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা চূড়ান্ত নীতি একসঙ্গে বলে দেননি। এটি ইসলামের অন্যতম সৌন্দর্য। বিভিন্ন আহকাম নাজিলের ক্ষেত্রে ক্রমানুসার অগ্রসর হওয়ার নীতি অবলম্বন করেছে। যাতে মানুষের জন্য মানা সহজ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘...আল্লাহ তোমাদের পক্ষে যা সহজ সেটাই চান, তোমাদের জন্য জটিলতা চান না...।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫)

এ জন্য ইসলামের যাবতীয় বিধান মক্কায় অবতীর্ণ না হয়ে মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কায় শুধু তাওহিদ বা একত্ববাদের দাওয়াত ছিল।


নামাজ যেভাবে ফরজ হয়েছে
নামাজের চূড়ান্ত বিধান তিনবারে এসেছে—

এক. প্রথমেই ছিল শুধুমাত্র রাতের কিছু অংশে নামাজ আদায় করা। আল্লাহ বলেন, ‘হে চাদরাবৃত, রাতের কিছু অংশ ছাড়া বাকি রাত (ইবাদতের জন্য) দাঁড়িয়ে যাও। রাতের অর্ধাংশ বা অর্ধাংশ থেকে কিছু কমাও।’ (সুরা : মুজ্জাম্মিল, আয়াত : ১-৩) উক্ত আয়াতে প্রাথমিকভাবে নবীর সঙ্গে মুসলমানদের রাতের কিছু অংশে নামাজ আদায় করার কথা বলা হয়েছে।

দুই. দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদের ওপর দুই রাকাত করে নামাজ ফরজ করেছেন। আয়েশা (রা.) বলেন, নামাজ ফরজ করার সময় আল্লাহ তাআলা দুই রাকাত করে ফরজ করেছিলেন। তবে পরে বাড়িতে অবস্থানকালীন নামাজ বৃদ্ধি করে পূর্ণাঙ্গ করা হয়েছে এবং সফরকালীন নামাজ আগের মতো দুই রাকাত রাখা হয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৪৫৬)

তিন. তৃতীয় ধাপে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আমাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।

রোজার বিধান যেভাবে এসেছে
হিজরতের আগে মক্কা নগরীতে রোজা ফরজ হয়নি; বরং মদিনাতে ফরজ হয়েছে। নামাজের মতো রোজাও ধাপে ধাপে এসেছে—

এক. মুসলমানদের ওপর প্রথমে রোজার বিধান ছিল, প্রতি মাসে তিন দিন আর আশুরার রোজা রাখা। সালামাহ ইবনে আকওয়া (রা.) বলেন, নবী (সা.) আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এ মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন, ‘যে ব্যক্তি খেয়েছে, সে যেন দিনের বাকি অংশে সাওম পালন করে, আর যে খায়নি, সেও যেন সাওম পালন করে। কেননা আজকের দিন আশুরার দিন।’ (সহিহ বুখারি, হাদিস : ২০০৭)

দুই. আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। ঐচ্ছিক হিসেবে যারা রাখতে চায় তারা রাখবে, যারা রাখতে না চায় তারা এর জন্য ফিদয়া দিয়ে দেবে। সালমা ইবনে আকওয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যারা রোজা রাখতে সক্ষম (অথচ রোজা রাখতে চায় না) তারা ফিদয়া হিসেবে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যখন এ আয়াত অবতীর্ণ হলো, কেউ যদি রমজানে রোজা রাখতে না চাইত, সে ফিদয়া আদায় করে দিত। অতঃপর এর পরবর্তী আয়াত অবতীর্ণ হলো এবং তা পূর্ববর্তী আয়াতের হুকুমকে মানসুখ (রহিত) করে দিল। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৭৫)

তিন. তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সবার ওপর এই রোজা অবধারিত করে দিলেন। যারা চায় রাখবে, যারা চায় ফিদয়া দিয়ে দেবে, এই সুযোগ রহিত করে দিলেন। এই তৃতীয় ধাপে প্রথম এমন ছিল যে রোজা রাখার পর সন্ধ্যায় ইফতার করবে, ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার সুযোগ আছে। কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে তার আর খাওয়ার সুযোগ নেই। এরপর এই বিধান রহিত হয়ে যায় এবং রাতে ঘুমানোর পর সাহরির বিধান চালু করা হয়, যা বর্তমানে প্রচলিত। বারা (রা.) বলেন, মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের অবস্থা এই ছিল যে যদি তাঁদের কেউ রোজা রাখতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে সে রাতে এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না। পরবর্তী সময়ে কোরআনের এ আয়াত অবতীর্ণ হয়—‘রোজার রাতে তোমাদের স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৭)

এর হুকুম সম্পর্কে অবহিত হয়ে সাহাবারা খুবই খুশি হলেন। এরপর নাজিল হলো, ‘আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯১৫)

মদ যেভাবে নিষিদ্ধ হয়েছে:
হারামের ক্ষেত্রেও একই বিধান রক্ষা করেছে ইসলাম। মদ ক্রমান্বয়ে তিন ধাপে হারাম করা হয়েছে।
প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ‘লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, এ দুটোর মধ্যে মহা পাপও আছে এবং মানুষের জন্য কিছু উপকারও আছে। আর এ দুটোর পাপ তার উপকার অপেক্ষা গুরুতর।’ (সুরা বাকারা, আয়াত : ২১৯)

ইসলামের প্রথম যুগের জাহেলিয়াত আমলের সাধারণ রীতি-নীতির মধ্যে মদ্যপান স্বাভাবিক ব্যাপার ছিল। রাসুল (সা.)-এর হিজরতের পরও মদিনাবাসীদের মধ্যে মদ্যপান ও জুয়ার প্রথা প্রচলিত ছিল। সাধারণ মানুষ এ দুটি বস্তুর শুধু বাহ্যিক উপকারিতার প্রতি লক্ষ্য করেই এতে মত্ত ছিল। কিন্তু এর অন্তর্নিহিত অকল্যাণ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। আয়াতে পরিষ্কারভাবে মদকে হারাম করা হয়নি, কিন্তু এর অনিষ্ট ও অকল্যাণকর দিকগুলোকে তুলে ধরে বলা হয়েছে যে মদ্য পানের দরুন মানুষ অনেক মন্দ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। বলতে গেলে আয়াতটিতে মদ্যপান ত্যাগ করার জন্য এক প্রকার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর সুরা নিসায় হুকুম দেওয়া হয়েছে, মদ্যপান অবস্থায় নামাজে না যেতে। সবশেষ, তৃতীয়ধাপে সুরা মায়েদার নব্বই নম্বর আয়াতের মাধ্যমে মদকে চিরতরে হারাম করা হয়।

কিন্তু শুরুতেই হারাম করে দেওয়া হলে মানুষের পক্ষে এ নির্দেশ পালন করা কঠিন হতো। কাজেই প্রথমে এর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এরপর হারাম করে দেওয়া হয়।


বাবু/এ আর 






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy