দৈনিক প্রথম আলোয় ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম ভূমিকা অপরিহার্য। কিন্তু আমরা মনে করি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন ও

2023-03-31T17:26:12+00:00
2023-03-31T17:28:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৈনিক প্রথম আলোয় ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৩ ৫:২৮ পিএম  (ভিজিট : ৩৬৬)
X


গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম ভূমিকা অপরিহার্য। কিন্তু আমরা মনে করি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন স্বাধীন সাংবাদিকতার নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী ও অপরাধমূলক।

সম্প্রতি দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং জাতির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই পত্রিকাটির যে কোনো সংবাদ পরিবেশনের অধিকার আছে, কিন্তু সে সংবাদ যদি হয় মিথ্যা ও উদ্দেশ্যমূলক, তা অবশ্যই সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী, নিন্দনীয় ও অপরাধমূলক কাজ।

এ ব্যাপারে সুনির্দ্দিষ্ট মামলা হতে পারে। তবে একজন সাংবাদিককে রাতের আধারে আইন-শৃঙ্খলাবাহিনীর তুলে নেয়াটাও সমর্থন যোগ্য নয়।

ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই।

বিবৃতি দিয়েছেন,বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষে - ইকবাল সোবহান চৌধুরী, প্রধান উপদেষ্টা-রফিকুল ইসলাম রতন, আহ্বায়ক ও ফারুক আহমেদ তালুকদার-সদস্য সচিব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy