আরাভ সম্পর্কে আমি যতটুকু জানি ডিবিকে জানিয়েছি : হিরো আলম

বিনোদন ডেস্ক

বিনোদন

আরাভ খান সম্পর্কে যতটুকু জানেন তা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম

2023-04-01T17:55:54+00:00
2023-04-01T17:55:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরাভ সম্পর্কে আমি যতটুকু জানি ডিবিকে জানিয়েছি : হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৮৭)
X


আরাভ খান সম্পর্কে যতটুকু জানেন তা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ শনিবার দুপুরে ব্যক্তিগত কাজে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম। পরে ফেরার সময় ডিবি গেটে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘আরাভ সম্পর্কে আমি যতটুকু জানি তা সবই গোয়েন্দা পুলিশকে জানিয়েছি। আমাকে কীভাবে দাওয়াত করা হয়েছে, কে কে ছিলেন, সেখানে কি হয়েছিল। তদন্তের প্রয়োজনে যদি কখনো ডাকা হয় তাহলে আমি এসে আবারও সার্বিক বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করব।’

হিরো আলম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার ইউটিউব চ্যানেল হ্যাক করার চেষ্টা চলছিল। কারা করেছেন সেই সন্দেহভাজন কয়েকজনের নাম লিখে একটি অভিযোগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।’

-বাবু/এ.এস





  বিষয়:   আরাভ খান  হিরো আলম 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy