অভিযোগের জবাবে যা বললেন রিয়াজ

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ঢালিউডপাড়া। কিছু দিন আগে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ

2023-04-01T23:11:02+00:00
2023-04-01T23:11:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিযোগের জবাবে যা বললেন রিয়াজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১:১১ পিএম   (ভিজিট : ১২৪)
X

অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ঢালিউডপাড়া। কিছু দিন আগে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। এবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ তুলেছেন হারুনুর রশিদ কাজল (জ্যাম্বস কাজল) নামের এক পরিচালক।

শনিবার (১ এপ্রিল) দুপুরে এফডিসিতে এসে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতিতে দুই পাতার লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

কাজলের দাবি অনুযায়ী, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে ‘রংপুর কেমিক্যাল লিমিটেড’-এর বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তুলে কাজটি নিজের দখলে নিয়ে নেন। যার ফলে রংপুর কেমিক্যাল লিমিটেড প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।

রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ওই নির্মাতা বলেন, ‘আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সাথে আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরে পাবার আকুল আবেদন জানাচ্ছি। এবং এমন অমানবিক কর্মকাণ্ড ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নির্মাতার এমন গুরুতর অভিযোগের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন রিয়াজ। তার কথায়, ‘আমার কাছে অভিযোগের বিষয়ে একটি তথ্য এসেছে। আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশিদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কোম্পানির সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটা তো আমার বিষয় নয়। আমি এখানে কীভাবে এলাম এটা বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই।’

তবে অভিযোগের বিষয়টি নিয়ে বেশ বিব্রত রিয়াজ। এই ঘটনায় কোনো চক্র জড়িত কি না সেই বিষয়েও সন্দিহান অভিনেতা। জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। শিগগির আইনের আশ্রয় নেবেন। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে নিজের পরবর্তী পরিকল্পনা ঠিক করবেন বলেও জানান এই চিত্রনায়ক।

বাবু/মম




  বিষয়:   অভিযোগ  রিয়াজ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy