মুগ্ধতা ছড়িয়েছে সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি

বিনোদন ডেস্ক

বিনোদন

বর্তমানে বলিউডে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি হলেন সবচেয়ে হটেস্ট এবং অন্যতম সুদর্শন দম্পতি। দুজনে কোনো রেড কার্পেট

2023-04-02T13:58:03+00:00
2023-04-02T13:58:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুগ্ধতা ছড়িয়েছে সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১:৫৮ পিএম   (ভিজিট : ২৮৮)
X

বর্তমানে বলিউডে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি হলেন সবচেয়ে হটেস্ট এবং অন্যতম সুদর্শন দম্পতি। দুজনে কোনো রেড কার্পেট শো বা ইভেন্টে গেলে কাপল ছবি তুলে অনলাইনে আলোচনার ঝড় তোলেন।

সম্প্রতি নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্টাইল মেরে এই দম্পতি হাজির হয়েছিলেন। দম্পতির স্টাইলে অনেক সেলিব্রিটি ভূয়সী প্রশংসা করেছেন আবার অনেকে ঈর্ষান্বিতও হয়েছেন।

সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আদভানির সঙ্গে কিছু কাপল ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যায় কিয়ারা একটি বেইজ রঙের লেহেঙ্গার সঙ্গে মিল করে ব্লাউজ পড়েছেন। ব্লাউজে মুক্তার কাজ রয়েছে এবং লেহেঙ্গাই রয়েছে মাছ কাটার প্যাটার্ন।

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা পড়েছিলেন বেইজ রঙের একটি ম্যাচিং কুর্তা, পায়জামা এবং জ্যাকেট। পরে অন্য একটি ছবিতে দেখা যায় তারা দুজন-দুজনের হাত ধরে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের জন্য ফটোশুটে পোজ দেন।

নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বলিউডের বাঘা বাঘা তারকারাও এসেছিলেন। উক্ত অনুষ্ঠানে অনেক সেলিব্রেটি তাদের ছবি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশ করার পরও সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির কাপল ছবিগুলো অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে সবচেয়ে বেশি ঝড় তুলেছে। তাদের এই ছবি দেখে ভক্ত-অনুরাগীরা ভীষণ মুগ্ধ হয়েছেন।

উল্লেখ্য, সামনে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে করণ জোহরের নতুন সিনেমা ‘যোধা’তে, অপরদিকে কিয়ারা আদভানিকে দক্ষিণী সুপারহিরো রামচরণের সঙ্গে ‘আরসি-১৫’ সিনেমাতে দেখা যাবে।


বাবু/এ আর 




  বিষয়:   মুগ্ধতা  সিদ্ধার্থ-কিয়ারা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy