মনিরা মিঠুর বাসার গহনা-টাকাসহ মূল্যবান জিনিস চুরি

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় মুখ মনিরা আক্তার মিঠু। প্রায় দুই দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। ভিন্ন ধরনের চরিত্রে

2023-04-02T15:32:42+00:00
2023-04-02T15:32:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনিরা মিঠুর বাসার গহনা-টাকাসহ মূল্যবান জিনিস চুরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৩:৩২ পিএম   (ভিজিট : ২৩৬)
X


ছোট পর্দার জনপ্রিয় মুখ মনিরা আক্তার মিঠু। প্রায় দুই দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি।  ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রকাশিত করে ধীরে ধীরে শোবিজ অঙ্গনে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন এই তারকা।

সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাসার মূল্যবান জিনিস গহনা, টাকা সহ অনেক কিছুই চুরি হয়েছে বলে জানান তিনি। রোববার (২ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য জানান।

এদিন দুপুর ২টা নাগাদ মনিরা মিঠু তার স্ট্যাটাসে লেখেন, বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে । মেরুদন্ড তো আমার একটাই।  আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।

যদিও কবে কখন এই ঘটনা ঘটেছে এবং কি পরিমাণ সম্পর্দের ক্ষতি হয়েছে জানা যায়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   মনিরা মিঠু  চুরি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy