কাঁচা বাদাম’খ্যাত ভুবন এবার অভিনেতা

বিনোদন ডেস্ক

বিনোদন

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’— পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকরের এ গান শোনেননি

2023-04-03T00:43:06+00:00
2023-04-03T00:43:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কাঁচা বাদাম’খ্যাত ভুবন এবার অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১২:৪৩ এএম   (ভিজিট : ১৯৩)
X

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’— পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকরের এ গান শোনেননি এমন মানুষ পাওয়া মুশকিল! গানটি তাকে দারুণ খ্যাতি এনে দেয়। এবার অভিনয়ে অভিষেক হলো ভুবন বাদ্যকরের।

‘ভালোবাসার দিব্যি’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাবার চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি ছোট এই চলচ্চিত্র মুক্তি পায় ইউটিউবে। ১ এপ্রিল সন্ধ্যায় ভারতের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হয় এটি।


তিন মাস আগে শুটিং করেন ভুবন বাদ্যকর। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘মানুষের আর্শীবাদে আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি। আগামী দিনে অভিনয়ের সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।’

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের মোট দুই দিন শুটিং করেন ভুবন। পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন ৪০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২ হাজার টাকার বেশি)।

বাবু/মম




  বিষয়:   কাঁচা বাদাম 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy