ইন্ডিয়ান আইডলের শিরোপা ঋষির ঘরে

বিনোদন ডেস্ক

বিনোদন

অবশেষে অপেক্ষার অবসান। ইন্ডিয়ান আইডল ১৩ এর বিজয়ীর মুকুট মাথায় তুলে নিয়েছেন ঋষি সিং। রবিবার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি

2023-04-03T15:07:25+00:00
2023-04-03T15:07:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইন্ডিয়ান আইডলের শিরোপা ঋষির ঘরে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X


অবশেষে অপেক্ষার অবসান। ইন্ডিয়ান আইডল ১৩ এর বিজয়ীর মুকুট মাথায় তুলে নিয়েছেন ঋষি সিং। রবিবার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’টির জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঋষির নাম ঘোষণা করা হয়।

ছয় মাসের বেশি সময় ধরে চলা প্রতিযোগিতায় টানটান উত্তেজনার শেষ পর্বে শক্তভাবে শিরোপা দৌড়ে থাকা দেবস্মিতা রায়কে হারিয়ে দিয়েছেন ঋষি। তাই দেবস্মিতাকে প্রথম রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চিরাগ কোতোয়াল।

পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে দেবস্মিতাকে হারিয়ে গানের এই রিয়েলিটি শো’র শিরোপা নিজের করে নেওয়া ঋষির বাড়ি উত্তর প্রদেশের অযোধ্যায়। শিরোপার সাথে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি গাড়ি ও ২৫ লাখ রুপি।

এই আসরের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কাক্কার। আর সঞ্চালক ছিলেন আদিত্য নারায়ণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

-বাবু/এ.এস





  বিষয়:   ইন্ডিয়ান আইডল  ঋষি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy